তরুণরা সংগ্রাম করে বিশ্বের অনেক দেশ স্বাধীন করেছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তরুণরা সংগ্রাম করে বিশ্বের অনেক দেশ স্বাধীন করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তরুণরা সংগ্রাম করে বিশ্বের অনেক দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তারুণ্যের শক্তিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে ইনশাহ আল্লাহ।

রিজভী বলেন, আজ তরুণদের স্বপ্ন ও পথ দেখাচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার মাঝে আমরা তারুণ্য দেখি, আমরা সেই নেতা তারেক রহমানের অনুসারী। আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান। শেখ হাসিনা হচ্ছেন ভীতু। তিনি সেজন্যই দিনের ভোট রাতে করেন। আজকে তরুণদের আরও শক্তিশালী হয়ে বজ্রকন্ঠে জেগে উঠতে হবে।

সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী এসব কথা বলেন। সারাদেশের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিতব্য তরুণ সমাবেশকে স্বাগত জানিয়ে ঢাকায় এই সমাবেশ ও শোভাযাত্রা করল বিএনপি।

বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের পরিচালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অনেকে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, নাসির উদ্দিন অসীম, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, অনিন্দ্য ইসলাম অমিত, নজরুল ইসলাম আজাদ, আব্দুল খালেক, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নিলোফার চৌধুরী মনি, মো. আমিনুল হক, ডা. পারভেজ রেজা কাকন, রফিক সিকদার, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মীর হেলাল, হাসান মামুন, হুম্মাম কাদের চৌধুরী, হাবিবুর রশিদ হাবিব, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, তানভীর আহমেদ রবিন, সর্দার নূরুজ্জামান, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, আলমগীর হাসিন আহমেদ, একেএম আসাদুজ্জামান চুন্নুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ