তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিয়ে অংশগ্রহণ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
পবিত্র আশুরার তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে অনুসারে, আশুরায় ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিরা দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি নিয়ে অংশগ্রহণ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। যা ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতংক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরায় আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জনতার আওয়াজ/আ আ