তামিমের শারীরিক অবস্থার উন্নতি, যা জানা গেল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তামিমের শারীরিক অবস্থার উন্নতি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা গুরুত্বর দেখে দ্রুতই তাকে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এবং তার হার্টে একটি রিং পরানো হয়।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। তবে হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না তামিম।

তামিমকে দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। তার আগে বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও তামিমকে দেখতে হাসপাতালে গেছেন। তামিমের অসুস্থতার খবর শুনেই বিসিবির বোর্ড সভা বাতিল হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবালও পৌঁছান। মোহামেডানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে শাইনপুকুর।

তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ক্রিকেটপ্রেমী ও তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ