তারুণ্যের সমাবেশের প্রস্তুতিবৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারুণ্যের সমাবেশের প্রস্তুতিবৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় ২৮ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রাজধানীর নয়াপল্টনের সমাবেশে এদিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের প্রায় ১৫ লাখ তরুণ অংশ নেবে। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো।

প্রস্তুতির অংশ হিসেবে সোমবার বিকালে নয়াপল্টন এলাকায় বৃষ্টিতে ভিজে মিছিল করে নেতাকর্মীরা। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

দৈনিক বাংলা মোড় থেকে শুরু করে ফকিরাপুল হয়ে নয়াপল্টন পার্টি অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেতাকর্মীরা নির্বাচনী রোডম্যাপ ও নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় গোলাম মাওলা শাহীন বলেন, দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশ পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নাই। আর গণতন্ত্রের জন্য নিবাচনেরও বিকল্প নাই। তাই যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে, বিনিয়োগ আসবে, বেকার জীবনের অবসান ঘটবে।

তিনি বলেন, এবারের অঙ্গীকার, নির্বাচিত সরকার। তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে দেশের তরুণ সমাজ আজ ভোটাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন। বিগত দুই যুগ ধরে ফ্যাসিবাদ সরকার তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। স্বৈরশাসকের পতনের পর এবার সেই অধিকার আবারো ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করলেও কোন কোন মহলের ষড়যন্ত্রে এখনো অন্ধকারে পুরো জাতি।

এর থেকে মুক্তির জন্য আগামীতে আন্দোলনের প্রয়োজন পড়লে তারা সেই আন্দোলনে ঝাপিয়ে পড়বেন বলেও অঙ্গীকার করেন গোলাম মাওলা শাহীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ