তারেক-জোবায়দার বিরুদ্ধে সুন্দরবন এয়ার ট্রাভেলসের ২ কর্মকর্তার সাক্ষ্য - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক-জোবায়দার বিরুদ্ধে সুন্দরবন এয়ার ট্রাভেলসের ২ কর্মকর্তার সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ

 

জ্ঞাত আয়বহির্ত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সুন্দরবন এয়ার ট্রাভেলসের দুই কর্মকর্তা। তারা হলেন সিনিয়র সেলস অফিসার গোলাম কিবরিয়া ও হিসাবরক্ষক শেখ মুজিবুর রহমান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য রোববার দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক জহিরুল হুদা।

মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান এবং তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় ইকবাল মান্দ বানুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০২২ সালের ১ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক। ১৩ এপ্রিল তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ