তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৪ টার দিকে ভোলা জেলা যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর রোড পদক্ষিণ করে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতার কটূক্তিপূর্ণ বক্তবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ- সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র-যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন সহ ভোলা জেলা, সদর থানা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ