তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবোলড়াই ততোদিন চালিয়ে যাবো : মামুন মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবোলড়াই ততোদিন চালিয়ে যাবো : মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমারা এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি, মানুষের ভোটের অধিকার আদায় করতে পারিনি। দেশে ফ্যাসিবাদ না থাকলেও অনেকের সাথে মিষ্টি মিষ্টি লড়াই করতে হচ্ছে আমাদের। বলতে পারছি না কার বিরুদ্ধে এই লড়াই। তবে এটা সত্যি যুদ্ধ চলছে। যতোদিন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো আমরা আমাদের লড়াই ততোদিন চালিয়ে যাবো।
ওবিবার (৬ জুলাই) বিকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভ‚ইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভানেত্রী রেহেনা শরীফ মায়া, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠি, একরামুল কবীর মামুন।
মামুন মাহমুদ আরো বলেন, জুলাইকে ধারন করতে হবে। যেনো আর ফ্যাসিবাদের জন্ম না হয়। জুলাইকে স্মরণে রাখতে হবে, যেনো আর কোন দুর্নীতিবাজ-গডফাদারের জন্ম না হয়। আমাদের ধারন করতে হবে ১৯৭১ ও ১৯৯০ সালকে৷ ৭১ এ পশ্চিমাদের হটিয়েছিলাম, আর নব্বইয়ে দেশীয় ষড়যন্ত্রকে উৎখাত করা হয়েছিল।
প্রধান বক্তার বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন, সদস্য বাছাইয়ের ক্ষেত্রে সবার আগে সৎ মানুষকে অগ্রাধিকার দিতে হবে। সমাজের নীতিবান, আপসহীন মানুষকে দলে নিতে হবে। যারা ফ্যাসিবাদের সাথে তাল মিলিয়ে চলেছে তারা যেনো সদস্য হতে পারে।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনে ভ‚মিকা রেখেছিল তাদেরকেই সদস্য করা হবে। কোনো গডফাদার বা ফ্যাসিবাদের অনুসারীরা সদস্য হতে পারবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ