তারেক রহমানকে নিয়ে স্পর্ধিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে নিয়ে স্পর্ধিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ

মঙ্গলবার(১৯ জুলাই) দুপুর ১২টায় গাজীপুর মহানগরের অন্তর্গত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারেক রহমানকে নিয়ে আঃলীগ নেতা মান্নাফীর স্পর্ধিত বক্তব্যের প্রতিবাদে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম শামীম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সাইফুল ইসলাম শামীম বলেন,আঃলীগের পায়ের নিচে মাটি নেই, তারা পাগল হয়ে গেছে। তাই আজেবাজে বক্তব্য দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে আগামীতে এদেরকে রাজপথে মোকাবিলা করা হবে। বক্তব্য শেষে নেতারা কটুক্তিকারী মন্নাফী’র কুশপুত্তলিকা দাহ করেন ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সম্পাদক – ইউসুফ আহমেদ মাদবর, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাফি সরকার, কলেজ শাখা ছাত্রদলের সদস্য জাকারিয়া হাসান অনিক, কলেজ ছাত্রনেতা মাসুদ রানা, নজরুল ইসলাম, মাজেদুল ইসলাম নিরব, সাজ্জাদ হোসেন, সুমন হাসান হেলাল মন্ডল, পারভেজ হোসেন সরকার, শফিকুল ইসলাম লিটন, ফরহাদ হোসেন, সাজ্জাদ হোসেন পাপ্পু, ১৭নং ওয়ার্ড ছাত্রদলের সিনিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ১৮নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, ১৮নং ওয়ার্ড ছাত্রদলের ০১নং সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ১৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা আরমান হোসেন সহ সদর মেট্রো থানা ছাত্রদল নেতা সানজিদ কবির শ্রাবণ প্রমুখ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ