তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় এতিমদের মাঝে উপহার সামগ্রিও বিতরণ করা হয়। রবিবার (২০ নভেম্বর) নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টা থেকে কোরআন খতম কর্মসূচি পালন করেন ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে দেশ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সারাদেশে অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়। শেষে এতিম হাফেজ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবের দলের কেন্দ্রীয় নেতারা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই দোয়া ও মিলাদ মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সংগঠনের বর্তমান সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ