তারেক রহমানের পক্ষে ৪৫টি মণ্ডপে সহায়তা দিলেন সেলিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের পক্ষে ৪৫টি মণ্ডপে সহায়তা দিলেন সেলিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৪৫টি মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তাফা-ই-জামান সেলিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কেন্দুয়ার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন।

এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রকৌশলী সেলিম বলেন, দুর্গাপূজা উপলক্ষে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে বলেছেন, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার’। সেই একই কথার পুনরুল্লেখ করে আমি বলব- বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং বিএনপির ক্ষমতার উৎস জাতি-ধর্ম নির্বিশেষে বাংলাদেশের জনগণ। যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। তারা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি। এরা দেশে আবহমানকাল ধরে বিরাজমান ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

প্রকৌশলী সেলিম বলেন, দুর্গাপূজা মানে হলো- অসুরের বিরুদ্ধে লড়াই। গত ১৬ বছর দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমরা অসুরকে বিদায় করেছি। এখন সময় হচ্ছে দেশ গড়ার। দুর্গাপূজার মূল সুর হলো- আলোর পথে যাত্রা এবং অন্যায়-অসুরের বিনাশ। আমরা মুসলিম-অমুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, পাহাড়ি-সমতলের বাসিন্দা সবার সমন্বয়ে একটি রেইনবো নেশন তথা রংধনু জাতি গড়তে চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ