তারেক রহমানের সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ

 

তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছে বিএনপি।

রোববার (২ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
এ মতবিনিময় সভা শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সভায় জেলা ও মহানগর বিএনপি সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্যসচিব উপস্থিত রয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি, বিএনপি সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য তারিকুল আলাম তেনজিং ও সাত্তার পাটোয়ারী।

জানা যায়, আগামী আন্দোলন সংগ্রামের প্রস্তুতির জন্য তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখবে বিএনপি। বাস্তবতার নিরিখে অভিজ্ঞতা, মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ