তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

বগুড়া ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে অগ্নিকাণ্ডে তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে মারা গেল ঘুমন্ত দুই সহোদর ভাই। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো- উপজেলার একই গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)।
জনতার আওয়াজ/আ আ