তিনবারের প্রধানমন্ত্রীকে নদীতে ফেলে দিতে চান সেটাতো মৃত্যুরই সামিল : মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিনবারের প্রধানমন্ত্রীকে নদীতে ফেলে দিতে চান সেটাতো মৃত্যুরই সামিল : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ‌্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একজন রাজনৈতিক দলের জেলা কমিটির নেতা বলেছেন, আমি আপনার জন্য কবর রচনা করব। এ রকম কথা আমরা প্রতিনিয়তই বলি। হয়তো তার কথাটা শুনতে খারাপ লেগেছে। সেইজন্য তার বিপক্ষে বক্তব্য রাখাই যুক্তিসঙ্গত। কিন্তু একদম নতি স্বীকার করতে হবে সেটা কেমন কথা। এরকম ভুল আপনি (প্রধানমন্ত্রী) প্রতিনিয়ত করেন। আপনি একজন ৭৮ বছর বয়সী, তিনবারের প্রধানমন্ত্রীকে পদ্মাসেতু থেকে নদীতে ফেলে দিতে চান সেটাতো মৃত্যুরই সামিল।

শুক্রবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন কর্তৃক আয়োজিত ‘রাজনৈতিক সংকট ও রাষ্ট্রের গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, আমাদের দেশে দর্শনের দারিদ্র খুবই বড় একটা দারিদ্র। নৈতিকতার সংকটটা খুবই বড় সংকট। আমাদের অধ্যাপকরা সিনেমার নায়িকার হাতে হাত ধরে বক্তৃতা করতে পারে, দরকার হলে আরও পাঁচ বছরের জন্য এই সরকারকে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে দেয়া হোক। আমাদের সবচেয়ে বড় জায়গা বিশ্ববিদ্যালয় যেটা নৈতিকতার লড়াইয়ের জায়গা সেটা কোথায় গেছে সেটাতো দেখছি না আমি। নৈতিক লড়াই তো রাজনৈতিক দলরাই করবে। গণতন্ত্রের লড়াই, বিজয়ের জন্য লড়াই। সেই লড়াই রাজনৈতিক দলেরই করতে হবে। এবং সেখানে আমি আমার সামনে কিছু আইকন রাখি। সেই আইকন মানে তিনি কত বড় ব্যক্তি সেটা নয়। তার ভেতরের নির্যাসটা, তার অস্তিত্ব, তার সার সংকট, তার সার সংক্ষেপ যার সবকিছু তার মধ্যে আছে যেটা নিয়েই তিনি পুর্নাঙ্গ মানুষ এবং পরিপূর্ণ অবয়ব সেটা নিয়েই আমি জনগণের সামনে যেতে চাই, সমাজটা বদলাতে চাই মানুষের গণতন্ত্র নিরাপদ করতে চাই। অন্ন, বস্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিরাপদ করতে চাই।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ