তুহিনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুহিনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ বিএনপির পার্টি অফিস থেকে সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিমে নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝড়নার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক খোকুনুজ্জামান খোকন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ