তৃণমূল বিএনপি দেশের একমাত্র বিরোধী দল : তৈমূর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তৃণমূল বিএনপি দেশের একমাত্র বিরোধী দল : তৈমূর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বাংলাদেশের তৃণমূল বিএনপি একমাত্র বিরোধী দল। জাতীয় পার্টি অনেক রং ঢংয়ের পর আজ সরকারি দলের অনুগত নিয়ে নির্বাচন করছেন।
এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা নির্বাচন কমিশন অফিসে তাকে সোনালী আঁশ প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল হক। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, ১৪ দলতো আগেই সরকারের শরীক। আমরা সারাদেশে বিভিন্ন আসনে ১৪২ জন প্রার্থী নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছি। জনগণ যদি মনে করেন সংসদে একটা শক্তিশালী বিরোধী দল থাকার দরকার তাহলে সাধারণ মানুষ অবশ্যই আমাদের ভোট দিবেন। আমরাই শুধু নিজের পায়ে দাঁড়িয়ে নির্বাচন করবো, কারো অনুগত হয়ে নয়।
তিনি আরও বলেন, এবার যদি ২০১৪ সাল এবং ২০১৮ সালের মতোন নির্বাচন হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা হবে না। আমি সব সময় জনগণের সাথে ছিলাম, জনগণের জন্য কাজ করেছি। রূপগঞ্জের সকল জনগণ আমাকে ভাই বলেন, স্যার বলেন না। রূপগঞ্জের এক হাজার লোককে চাকরি দিয়ে আমি ২৬ মাস জেল খাটছি। কেউ আমাকে এক কাপ চা খাওয়াতে পারেনি। তৈমুর আলম বলেন, রূপগঞ্জে বর্তমানে যে জমি দখল চলছে এই দখলদারিত্বের বিরুদ্ধে একমাত্র আমি লড়াই করছি। দেশের কোনো মানুষ দেখাতে পারবে না খন্দকার পরিবারের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিংবা কেউ পরিবারতন্ত্র কায়েম করেছেন। আমি একা লড়াই করে আজ এই জায়গায় এসেছি। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ