তৃণমূলে যুবদলের কমিটি বাতিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তৃণমূলে যুবদলের কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গত ১৩ জুন জাতীয়তাবাদী যুবদলের (টুকু-মুন্না) নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার পর সেই থেকে ৮ জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিট (উপজেলা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) কমিটিসমূহ বাতিল করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, গত ১৩ জুন যুবদলের আগের কমিটি বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায় থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। সেজন্যই উক্ত সময়ের মধ্যে গঠিত ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ