তৃতীয় বারের মত ভোলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শশীভূষণ থানার মিজানুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তৃতীয় বারের মত ভোলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শশীভূষণ থানার মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলা জেলার ১০টি থানার মধ্যে সার্বিক কর্মকান্ডের উপর ফেব্রয়ারী-২০২৩ মাসিক কল্যান ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডে তৃতীয় বারের মত ভোলা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত শশীভূষণ থানার মো. মিজানুর রহমান পাটোয়ারী।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ভোলা জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ সভায় তাকে জেলায় তৃতীয় বারের মত শ্রেষ্ঠ ওসি ঘোষনা করা হয়।
মাসিক কল্যান ও অপরাধ সভায় সার্বিক কর্মকান্ডের উপর ভোলা জেলার শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারীর নাম ঘোষনা করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, পরে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরুস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করেন পুলিশ সুপার।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মাসুম বিল্লাহ ও ভোলা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।
এ প্রসঙ্গে শশীভূষণ থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান পাটওয়ারী বলেন, এ পুরষ্কার আমার কর্মস্পৃহা বৃদ্বি করবে এবং আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, তৃতীয় বারের মত ভোলা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মাসুম বিল্লাহকে ধন্যবাদ ও আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং শশীভূষন থানার প্রিয় সহকর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কারনে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছি। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন যেন ভবিষ্যতে আরও ভাল কাজের মাধ্যমে জনগনকে কাঙ্খিত সেবা দিতে পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ