তেহরান থেকে দেশে ফেরা ২৬ বাংলাদেশি আজ পাকিস্তানে প্রবেশ করবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
তেহরান থেকে প্রত্যাবাসিত ২৬ বাংলাদেশি বৃহস্পতিবার (২৬ জুন) পাকিস্তানে প্রবেশ করবে। সেখান থেকে পাকিস্তান সরকার তাদের করাচি নেওয়ার ব্যবস্থা করবে। করাচি থেকে ফ্লাইটে দেশে ফিরবেন প্রত্যাবাসিতরা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, আজকের দিনের মধ্যে ২৬ জন পাকিস্তানের সীমানায় মধ্যে পৌঁছাবে। সেখান থেকে পাকিস্তান সরকার তাদের করাচি নিয়ে যাবে, সেখান থেকে তারা বিমানযোগে ফিরে আসতে পারবে। তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কিনা সেটাও আমরা চিন্তা করেছি। তবে যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়েছে, মনে হয় না যে চট করে আবার শুরু হবে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরতে চাওয়াদের আগ্রহ কমছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমি অন্তত দু’একজনের কথা জানি যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল। তারা এখন আসতে চায় না। আমার মনে হয় এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি আরও অল্প কিছু মানুষ আসতে চায় তার ব্যবস্থা করা আছে।
জনতার আওয়াজ/আ আ