ত্রাণ বিতরণও বিএনপির একটা আন্দোলন : ইকবাল হাসান মাহমুদ টুকু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ত্রাণ বিতরণও বিএনপির একটা আন্দোলন : ইকবাল হাসান মাহমুদ টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ৭:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২ ৭:২৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি আন্দোলনেই আছে।ত্রাণ বিতরণও একটা আন্দোলনের অংশ।
তিনি বলেন, বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়ে মন্ত্রীরা এখন ভাঁওতাবাজির কথা বলছেন। বিএনপি ভাঁওতাবাজির আন্দোলন করে না। বিএনপি আন্দোলন করে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৩২ লাখ নেতাকর্মীর ওপর মামলা দিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলে আমরা জনগণের সঙ্গে নাই, আমরা তো জনগণের ভোটাধিকার আদায়ের জন্যই যুদ্ধ করছি। তারা জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিক, দেখি কারা জনগণের পাশে আছে।আমরা আন্দোলনেই আছি, ত্রাণ বিতরণটাও একটা আন্দোলন।
বুধবার, জুলাই ০৬,২০২২, দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন টুকু।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে। ওদের সাহস থাকলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে নির্বাচন দিক।
ঢাকায় বন্যা আছে কি না–এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ওবায়দুল কাদের ঢাকার ধানমন্ডি ও বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ বিতরণ করেন আর বিএনপি বিতরণ করে সুনামগঞ্জে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করছে, বন্যার্ত এলাকায় না গিয়ে ঢাকায় বসে ত্রাণ দিয়ে ছবি তুলছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,বিএনপির উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এনি, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, শ্যামা ওবায়েদ, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,সাবেক এমপি শাম্মী আক্তার। বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর প্রমুখ।
এ সময় ছাতক উপজেলার ১ হাজার ৫০০ বানভাসি মানুষের মধ্যে চাল, ডাল, তেল ও শুকনো খাবার তুলে দেয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ