থানার সামনেই ছাত্রদলের বিক্ষোভ ও পিকেটিং
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
অবরোধের সমর্থনে থানার সামনেই সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২ নভেম্বর) অবরোধের ৩য় দিনে রাজধানীর খিলগাঁও থানার সম্মুখে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে তারা।
বিক্ষোভ ও পিকেটিংয়ের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল। এ সময় তিনি বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনদিনের সফল অবরোধের আজ শেষ দিন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বারো কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ছাত্রদল বদ্ধপরিকর।’
বিক্ষোভে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডাঃ মমি, ডাঃ মুশফিক, ডাঃ প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ