দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে জয়া আহসান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। যেখানে দেখানো হয়েছে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করলেন দুই বাংলার নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান।

এদিন ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন জয়া। যেখানে তার সঙ্গে দেখা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতির। সেই মুহূর্ত ফেমবন্দী করতে ভুল করেননি জয়া।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে ‘জওয়ান’ সিনেমার খলনায়কের সঙ্গে তোলা সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জয়া। যেখানে বিজয় সেতুপতিকে স্যার বলে সম্বোধন করেছেন তিনি।

দেশের জনপ্রিয় অভিনেত্রীকে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতার সঙ্গে দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। জয়া যেভাবে দেশের গণ্ডি ছাড়িয়ে বলিউডে নাম লিখিয়েছেন, ভবিষ্যতেও তাকে বিজয় সেতুপতির সঙ্গে এক সিনেমায় দেখতে চেয়েছেন অনুরাগীরা।

এমনকি বিজয় সেতুপতিকে স্যার সম্বোধন করায় এই অভিনেত্রীর প্রশংসাও করেছেন নেটিজেনরা। কারণ গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করা বিজয়কে স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খানও স্যার বলে সম্বোধন করেছিলেন।

‘জওয়ান’ সিনেমা বাদেও ক্যারিয়ারে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বিজয় সেতুপতি। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এই তারকার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ