দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দিতে ধারাবাহিক এই মতবিনিয় সভার আয়োজন করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। সভায় অর্ধ শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যমত সদস্য শায়রুল কবির খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রাথমিক দলীয় প্রার্থীদের নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের মতবিনিয় সভা শুরু হয়েছে।

এর আগে গত ১৭ ও ১৮ ডিসেম্বর ১৯০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় প্রার্থীদের মনোননয়পত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার সঠিক তথ্য দিতে, মনোনয়ন ফরম পূরণের সময়ে আইনজ্ঞদের সহায়তা নেওয়া ও নির্বাচনের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সভায় নিদেজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, ভোটের প্রচার কৌশল নিয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে মাসিক সম্মানী ভাতা প্রদানসহ যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ