দলীয় কার্যালয়ে যুবলীগ নেতার মদ্যপানের ভিডিও ভাইরাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় কার্যালয়ে যুবলীগ নেতার মদ্যপানের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ

 

রাজধানী উত্তরার ৬নম্বর সেক্টরের বিডিআর কাঁচা বাজারের একটি অফিসে বসে সাবেক যুবদল নেতা ও বর্তমানে যুবলীগ নেতা কসাই রাজনসহ কয়েক জনের মদ্যপানে ভিডিও ভাইরাল হয়েছে। যে চেয়ারে বসে রাজনসহ অন্যরা মদ পান করছেন তার ঠিক দুই ফিট উপরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় এমপি আলহাজ্ব হাবিব হাসানের ছবি থাকা নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।

জাতীয় নেতাদের ছবির নিচে বসে অনৈতিক কর্মকাণ্ড কিছুতেই মানতে পারছেন না স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকে বলছেন, এটা স্পষ্টভাবে জাতীয় নেতাদের অবমাননার শামিল। এমন গর্হিত কাজ করার স্পর্ধা দেখে অনেকেই হতবাক হওয়ার কথা জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, মদ পানকারী কসাই রাজনের পাশে টুপি পরিহিত অপর ব্যক্তিটিও মাংস বিক্রেতা। যে টেবিলে মদ পরিবেশন করছেন তার সামনে আরও কয়েকজন বসা। তাদের কণ্ঠ শোনা গেলেও ভিডিওতে দেখা যায়নি।

এ ঘটনায় বিজিআর বাজারের সাধারণ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন জানান, কসাই রাজন, খোকন ও রূপগঞ্জের কায়েত পাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি নয়নসহ কয়েকজন প্রতিদিনই বাজারে মদের আড্ডা বসায়। দিনে তারা মাংস বিক্রেতা হলেও তাদের নেতৃত্বে চলে মাদক ব্যবসাও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ১০/১২ বছর ধরে মাদক সেবন ও বিক্রি করছেন।

তারা আরও জানান, আর এ কাজে ইন্ধন যোগাচ্ছেন উত্তরা ১নম্বর ওয়ার্ড পশ্চিম যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন তালুকদার। দৃশ্যত এ নেতার আয়ের উৎস না থাকলেও বিডিআর কাঁচা বাজারেই আড্ডা দেন সারাদিন। কিছু দিন আগে স্বপন তালুকদার উত্তরায় একটি ফ্ল্যাট দখল করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই সময় তাকে চেক জালিয়াতির মামলায় আটক করা হয়। মামলায় চার মাস কারা ভোগ করেন। কসাই রাজন, খোকনকে সঙ্গে নিয়ে স্বপন তালুকদার প্রতিদিনই বাজারে মহড়া দেন বলে জানা গেছে। রাজন, খোকন ও নয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত।

জানা যায়, নয়ন বর্তমানে কায়েত পাড়া ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্বে আছেন। রাত হলেই নয়ন মাদকের চালান নিয়ে বাজারে আসেন। কসাই রাজন একই ইউনিয়ন যুবদলের সহ-সভাপতির পদে আছেন। কিন্তু গত কয়েক বছরে তিনি কৃষক লীগে নাম লেখান। কসাই খোকন স্থানীয় বিএনপির প্রভাবশালী এক নেতার বাসায় কাজ করতেন, তিনি উত্তরা পূর্ব থানা যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

কসাই রাজনের সাথে রূপগঞ্জের আরেক অস্ত্র ব্যবসায়ী ইজাজুলও মাদক ব্যবসার সাথেও জড়িত। তাকেও রূপগঞ্জ থানা পুলিশ অস্ত্রসহ আটক করে। তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা আছে। যার নং-৬৯/২০১৯। সে কসাই রাজনের শ্যালক এবং স্থানীয় বিএনপির রাজনীতির জড়িত।

বাজারের অনেকে জানান, ভিন্ন রাজনৈতিক মতাদর্শী হওয়ায় জাতীয় নেতাদের ছবির নিচে বসে মদের আড্ডা এবং মাদক ব্যবসা করতে তারা কোন কিছুই তোয়াক্কা করেন না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ