দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, দুই হেলপার নিহত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, দুই হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন।

এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খুলনা খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে পিকআপ ভ্যানের হেলপার ইমন হাসান (২১)।

পুলিশ জানায়, সোমবার (৬ মার্চ) ভোর ৪টার দিকে কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় চট্রগ্রাম থেকে আসা খুলনাগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ট্রাক ও পিকআপ ভ্যানের দুই হেলপার ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ