দাফন করে ফেরার পথে প্রান গেল ভাগ্নির - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাফন করে ফেরার পথে প্রান গেল ভাগ্নির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের দীঘা গ্রামে মামা সুলতান কে দাফন শেষে নিজ বাড়ী মাওনায় হোন্ডাযোগে ফেরার পথে অজ্ঞাত ট্রাক চাপায় মিনজু আক্তার মামনি নামে এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে হোন্ডা চালক হাসানুল ইসলাম ও ৪বছরের শিশু ফুয়াদ।দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা পৌনে বারোটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ব্রীজ এলাকায়।

নিহতের পারিবারিক সুত্র জানায়,আগের দিন মামা সুলতান আহম্মেদ মারা গেলে তাকে দেখতে আসেন ভাগ্নী মিনজু আক্তার মামনি। দাফন শেষে শুক্রবার মোটর সাইকেল যোগে নিজ বাড়ী মাওনায় ফিরছিলেন।ভালুকা ব্রিজে পৌঁছুলে অজ্ঞাত একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দিলে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সময় আহত হয় মোটর সাইকেল চালক হাসান ও নিহতের শিশু পুত্র ফুয়াদ।ভরাডোবা হাইওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় এবং পরে স্বজনদের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।অপর দিকে একই সময়ে ভালুকা গফরগাঁও সড়কের রাংচাপড়া এলাকায় হোন্ডা,সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে সুফিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছে অপর ৪যাত্রী।আহতের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভঅলুকা মডেল থানার তদন্ত ওসি হুমায়ুন কবির।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ