দাবি আদায়ে শিক্ষকদের সঙ্গে থাকবে গণঅধিকার পরিষদ : রাশেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাবি আদায়ে শিক্ষকদের সঙ্গে থাকবে গণঅধিকার পরিষদ : রাশেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান করেন।

এসময় রাশেদ খান বলেন, শিক্ষকরা দুর্নীতি করে না, অন্যায় করে না। কিন্তু আমলারা অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়, শিক্ষকরা কি পায়? শিক্ষকদের বেতন-ভাড়া অবশ্যই বাড়াতে হবে। তাদের দাবি মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা। বর্তমানে জীবনযাপনের জন্য এটা কোনো অযৌক্তিক দাবি নয়। তারা দীর্ঘদিন আন্দোলন করছে; কিন্তু সরকার তাদের দাবি মানছে না।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বুঝেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছে, ‘সি আর আবরার, আর নাই দরকার’… এটা তো আমাদের জন্য লজ্জার, তার জন্য লজ্জার।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, শিক্ষকদের বলব, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সঙ্গে আমরাও যাবো। আপনাদের দাবি আদায়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ আপনাদের সঙ্গে আছে, আমরা আপনাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ