দায়িত্ব অবহেলায় ঢাবির ১২ নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
সোমবার ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো: জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো: নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান ও মাশফিক আলম ভূইয়া।
জনতার আওয়াজ/আ আ