দালালচক্রের রোষানলের শিকার পটিয়ার ভূমি কর্মকর্তা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দালালচক্রের রোষানলের শিকার পটিয়ার ভূমি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়ন এর বুধপুরা ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা প্রবাল বড়ুয়া চিহ্নিত ভূমি দালাল চক্রের রোষানলের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

অনুসন্ধানে জানা গেছে , উক্ত ভূমি অফিসে জনৈক সৈয়দ তালুকদারের নেতৃত্বে একটি চিহ্নিত ভূমি দালাল চক্র দীর্ঘদিন যাবৎ সক্রিয় ছিল । এই দালালচক্রের দাপট এতই ব্যাপক ছিল যে খোদ ভূমি কর্মকর্তারাও তাদের কাছে অসহায় ছিলেন। কিন্তু উক্ত অফিসে উপ-সহকারী কর্মকর্তা প্রবাল বড়ুয়া গত ৪ নভেম্বর ২০১৯ তারিখ থেকে যোগদান করার পরে অন্য ভূমি কর্মকর্তাদের নিয়ে চিহ্নিত দালাল চক্রের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সাধারণ জনগণকে সেবা প্রদান নিশ্চিত করেন । এতে উক্ত দালাল চক্র ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে প্রবাল বড়ুয়ার বিরুদ্ধে ডিসি অফিসে মিথ্যা অভিযোগের পাশাপাশি একটি গণমাধ্যমে ভুয়া তথ্য প্রদান করে সংবাদ পরিবেশন করায় । কিন্তু সাধারণ জনগণ ও সেবা প্রার্থীদের সাথে কথা বলে ভূমি কর্মকর্তা প্রবাল বড়ুয়ার ব্যাপারে ভিন্ন তথ্য পাওয়া গেছে । প্রবাল বড়ুয়া কর্তৃক সেবা প্রাপ্ত ‌সাধারণ জনগণ সকলেই তার ভূয়সী প্রশংসা করে দালাল চক্রের রোষানলের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন ।

এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া সদরের সুজিত মুন্সি বলেন, ” অত্যন্ত সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা এই প্রবাল বড়ুয়া । তিনি যোগদান করার পর থেকেই এই ভূমি অফিসে অবাঞ্চিত লোকদের দৌরাত্ম্য শূন্যের কোঠায় নেমে এসেছে ।”

প্রবাল বড়ুয়া কর্তৃক সেবা প্রাপ্ত মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জহির উদ্দিন সাগর বলেন , ” ভূমি সংক্রান্ত যে কাজেই আমি প্রবাল বড়ুয়ার কাছে গিয়েছি তার কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতায় পেয়েছি , বিন্দুমাত্র হয়রানির শিকার হয় নি ” ।

প্রবাল বড়ুয়া বলেন , ” রাষ্ট্রকর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ সৎ ও নিষ্ঠার সাথে পালন করে চলেছি । আমি অত্র অফিসে যোগদানের পর থেকেই অন্য অফিসারদের সাথে নিয়েই সৈয়দ তালুকদার নামীয় চিহ্নিত ভূমি দালাল চক্রের শিকর উৎপাৎন করে সাধারণ জনগণের সেবা প্রদান নিশ্চিত করেছি । এতেই এই চিহ্নিত ভূমি দালাল চক্র ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করেছে । যা সত্যিই দুঃখজনক ” ।

অভিযোগের ব্যাপারে জানার জন্য সৈয়দ তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী ও চট্টগ্রামের ডিসি কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে পটিয়া সহ সারাদেশের সকল ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য শূন্যের কোঠায় নামিয়ে সাধারণ জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে ভূমি কর্মকর্তারা যেখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেখানে দালালচক্রের এ ধরনের আস্ফালন সত্যিই দুঃখজনক বলে মনে করছেন সাধারণ জনগণসহ সচেতন মহল ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ