দিনাজপুরে দুই ঘন্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নিহত ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুরে দুই ঘন্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি ট্রেনের নিচে কাটা পরে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) ও পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪০)।

শুক্রবার (২০ জুন) সকালে চিরিরবন্দর প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আঞ্জুমান সকালে বাসা থেকে বের হয়ে মেয়ের জামাতার বাসায় আসার পথে রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। এরপর দুপুর ১২টার দিকে একই স্থানে বাংলাবান্ধাগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন স্টেশনে প্রবেশের সময় জিয়াবুর রহমান ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ এস আই রায়হান আলী বলেন, তাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্ত ছাড়াই। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ