দিল্লিতে বিস্ফোরণ:ষড়যন্ত্রকারীদের রেহাই দেয়া হবে না : মোদি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিল্লিতে বিস্ফোরণ:ষড়যন্ত্রকারীদের রেহাই দেয়া হবে না : মোদি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় দায়ীদের রেহাই দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি দুইদিনের পূর্ব নির্ধারিত সফরে মঙ্গলবার (১১ নভেম্বর) ভুটানে পৌঁছেছেন। থিম্পুতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা জানিয়েছেন।

ভারতের সাথে ভুটানের সম্পর্কের কথা উল্লেখ করে মোদি বলেছেন, ‘ভারতের সাথে ভুটানের সম্পর্ক অত্যন্ত গভীর। তাদের সাথে আত্মীয়তার ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শামিল হওয়া ভারতের ও আমার কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ছিল। কিন্তু এখানে আমি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এসেছি।’

এরপরই তিনি দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘কাল সন্ধ্যায় দিল্লির ঘটনা সবার হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভুগী পরিবারের যন্ত্রণা আমি বুঝি। আজ পুরো দেশ তাদের সাথে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘গতকাল পুরো রাত আমি এই ঘটনার তদন্তের সাথে যুক্ত সব অ্যাজেন্সি, সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ রেখেছিলাম। তাদের সাথে আলাপ করছিলাম। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব আমরা। ষড়যন্ত্রকারীদের রেহাই দেয়া হবে না। এর জন্য দায়ী সব ব্যক্তিদের বিচার হবে।’

সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ