দীর্ঘ দিনের দুর্নীতি র ছায়া আমাদের শেকড়ে আঘাত করেছে : মিফতাহ্ সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দীর্ঘ দিনের দুর্নীতি র ছায়া আমাদের শেকড়ে আঘাত করেছে : মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আমরা যে দেশটিকে গড়ে তুলতে চেয়েছিলাম, যে সমাজের স্বপ্ন মুক্তিযোদ্ধারা বুকের রক্ত দিয়ে দেখেছিলেন-দুঃখের বিষয়, এখনও আমরা সে স্বপ্ন পূরণে সফল হইনি। যে সমাজ হবে মানবিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন-সেই সমাজ এখনও অনেক দূরে। দীর্ঘ বছর ধরে লুটপাট ও দুর্নীতির ছায়া আমাদের সমাজের শেকড়ে আঘাত করেছে। এর ফলে আমরা শুধু অর্থনৈতিকভাবেই নয়, নৈতিক দিক থেকেও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি।

শনিবার বিকেলে কেমুসাসের সাহিত্য আসর কক্ষে একটি একটি হলরুমে শ্রমিক ফেডারেশনের ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তবে আমরা হাল ছেড়ে দিতে চাই না। আমরা চাই নতুন প্রজন্মের জন্য একটি সুবিচারভিত্তিক, মানবিক ও সমতা প্রতিষ্ঠিত সমাজ গড়ে তুলতে। যেখানে প্রতিটি মানুষ পাবে তার ন্যায্য অধিকার, পাবে মর্যাদা ও নিরাপত্তা। আসুন, আমরা সবাই মিলে ভালো একটি বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসি।

সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক গাজী মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মিফতাহ সিদ্দিকী সকল শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আশাবাদী থাকুন, আমরা যেন আগামীতে এই সমাজটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন- মোঃ ইমরান খান, মোঃ শহিদুল ইসলাম, মাহবুব আলম, মোঃ আমির হোসেন, সাহাদাত হোসেন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক রিংকু, সুলতান মাহমুদ চৌধুরী, সৈয়দ হানিফ আহমদ, নুরুল আমিন, জুনের আহমদ, ফয়সাল আহমদ, কুতুবউদ্দিন, ইয়াসিন আহমদ, ফয়েজ আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ