দীর্ঘ ১৫ বছর ডাকাত ও খুনীদের দখলে ছিল বাংলাদেশ: রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ১৫ বছর ডাকাত ও খুনীদের দখলে ছিল বাংলাদেশ বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।
সোমবার (২৪ মার্চ) সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকায় ‘চরবাড়িয়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
এ সময় আবু নাসের বলেন, আওয়ামী লীগের গুন্ডাবাহিনী একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। হামলা চালিয়ে পন্ড করেছে ইফতার আয়োজন। দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা করেছে তারা। পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে। বহু প্রাণও ঝরেছে। স্বৈরাচারী খুনী শেখ হাসিনার আমলে দীর্ঘবছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানী করা হয়েছে। হামলা, মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র হাজার নেতাকর্মীদের কারাবরণ করতে হয়েছে।
তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ভোটাধিকার হরণ করে, সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোন অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল স্বৈরাচারী খুনী হাসিনা। সময়ের প্রেক্ষাপটে নিজেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা। কিন্ত বেগম খালেদা জিয়া আগের মতই দেশের মানুষ ও কর্মীদের মাঝে দেশের যোগ্য, ত্যাগী নেত্রী হিসেবেই রয়েছেন। মানবিকতা ও দেশপ্রেমের কারণেই মানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া।
উন্নত রাষ্ট্রগঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন কেন্দ্রীয় নেতা আবু নাসের।
এসময় ফ্যাসিস্ট স্বৈরাচারী পতনের আন্দোলনে আহত ছাত্র-জনতার সুস্থতা ও সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন তিনি।
চরবাড়িয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ শহিদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন, কুয়েত বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নাসির হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ন আহবায়ক আলামিন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ