‘দুঃশাসন’ প্রলম্বিত করতে ভীতি–আতঙ্ক ছড়ানো হচ্ছে : মির্জা আলমগীর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘দুঃশাসন’ প্রলম্বিত করতে ভীতি–আতঙ্ক ছড়ানো হচ্ছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র, সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে—এ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই। সে কারণে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতা–কর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে বিএনপির মহাসচিব দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতা–কর্মীদের ওপর নানান কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে।’
বিরোধী মত দমনে মামলা, গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতা–কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে।’
বিবৃতিতে এ-ও বলা হয়, ‘৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ এখন আরও বেশি বেপরোয়া ও কতৃর্ত্ববাদী হয়ে উঠেছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ