দুঃশাসন, লুটপাটের কথা দেশের জনগণ আর শুনতে চায় না: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুঃশাসন, লুটপাটের কথা দেশের জনগণ আর শুনতে চায় না: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৮, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৮, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের কথা দেশের জনগণ আর শুনতে চায় না। দেশের জনগণ এখন শুধুই হাসিনার পতন চায় ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

র‌বিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য এর আয়োজনে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিরোধ কর, আন্দোলনরত বিরোধী দলের উপর জুলুম নির্যাতন হামলা মামলা গ্রেফতার বন্ধ কর, গণতন্ত্র প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমা‌বে‌শে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

আলাল বলেন, ১০ টাকা কেজির চালের প্রতিশ্রুতি এখন কততে দাঁড়িয়েছে? এদেশের মানুষের সুস্বাস্থ্য কামনা করে লাভ নাই কারণ এই সরকারকে হটিয়ে বাজার নিয়ন্ত্রণ না করা পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করা যাবে না। এই সরকারের কাছে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি করে লাভ নাই। আওয়ামী লীগের কোন ক্ষমতা নাই। এদের হাতিয়ার হচ্ছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ তৈরি হয়েছে আওয়ামী লীগ তৈরি হওয়ার এক বছর আগে। ছাত্রলীগের ধর্ষণ লুটপাট দুর্নীতি এবং নানাবিধ কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখন তা‌দের নাম হারিয়ে ফেলেছে।

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, আমাদের পাশে একদল নামধারী মুক্তিযোদ্ধা চেঁচামেচি করছে, এদের নাম দেওয়া হয়েছে চেঁচামেচি লীগ। চেঁচামেছি লীগের মতো কর্মকাণ্ড না করে কিভাবে আওয়ামী লীগের পতন ঘটানো যায় সেই লক্ষ্যেই কাজ করে যেতে হবে। এখন ডিজিটাল এক্ট তৈরি করে সাংবাদিকদের মুখ বন্ধ করে যত অপকর্ম কুকর্ম শুরু করেছে। দুর্নীতি লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন লুটপাটের কথা দেশের জনগণ আর শুনতে চায় না দেশের জনগণ এখন শুধুই হাসিনার পতন চায়।

প্রগতিশীল গণতান্ত্রিক দল (PDP) এর সভাপতি জনাব হারুনুর রশিদ এর সভাপ‌তি‌ত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর সাধারণ সম্পাদক জনাব হারুন চৌধুরী,সোস্যাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি জনাব আবুল কালাম আজাদ,সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি ডাক্তার শামসুল আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ