দুই মাসের আন্দোলনে আ'লীগের পতন হয়নি : নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই মাসের আন্দোলনে আ’লীগের পতন হয়নি : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুই মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়নি। বিএনপিসহ সমমনা দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বিএনপির গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, শেষের দিকে এসে আন্দোলনে শরিক হলেই সব কৃতিত্ব তাদের হয়ে যায় না। দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে।

তিনি বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের একটি অনন্য দলিল, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইতিকথা। ৩১ দফায় ফ্যাসিবাদবিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে।

তিনি আরও বলেন, আজ যারা সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে বসে আছেন। দেশের মানুষের স্বার্থে, জাতীয় স্বার্থে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দ্রুত ঘোষণা করুন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির ভাই চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ