দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি। সংগৃহীত

জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা ঘিরে আজ দুপুরে সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ খবর জানিয়েছেন।

এদিকে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজনে থাকবে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর ড্রোন শো।

উক্ত আয়োজন বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দিনব্যাপী কর্মসূচির পর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আনুষ্ঠানিক উদ্বোধন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ