দুবাইয়ে অবৈধ ভিসা বিজ্ঞাপনে কঠোর হুঁশিয়ারি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুবাইয়ে অবৈধ ভিসা বিজ্ঞাপনে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদন ছাড়া ভিসা ও রেসিডেন্সি সেবা প্রচার করা অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA)। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি চালিয়ে একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে যারা বৈধ অনুমোদন ছাড়াই ইমিগ্রেশন-সংক্রান্ত সেবা দিচ্ছিল। GDRFA-এর বিশেষ নজরদারি; ‘গ্যারান্টিড ভিসা’, ‘দ্রুত প্রসেস’—এমন প্রলোভনে না পড়ার আহ্বান করেছেন।

দুবাইয়ের ইতিমধ্যে রেসিডেন্সি কর্তৃপক্ষ (GDRFA) সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সমস্ত অননুমোদিত এবং অবৈধ ভিসা সেবার বিজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র ক্র্যাকডাউন বা কঠোর অভিযান শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত (UAE) প্রশাসন সাধারণ জনগণকে এবং পর্যটকদের প্রতারণা ও শোষণ থেকে বাঁচতে এই ধরণের ভুয়া অনলাইন অফার এড়িয়ে চলার জন্য কঠোর সতর্কতা জারি করেছে।

খালিজ টাইমস ও গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, GDRFA-এর তদন্ত ও পর্যবেক্ষণ বিভাগ (Investigation and Follow-up Department) এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে। তাদের লক্ষ্য—জনগণের আস্থা রক্ষা এবং অননুমোদিত সেবাদাতাদের মাধ্যমে প্রতারণা ঠেকানো।

ইউএই’র সকল বাসিন্দা ও দর্শনার্থীকে ভিসা এবং রেসিডেন্সি সেবা শুধুমাত্র সরকারি বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নিতে বলেছে। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো অবিশ্বস্ত বিজ্ঞাপনে সাড়া না দিতে অনুরোধ করেছে। অননুমোদিত সেবার ওপর নির্ভর করলে আর্থিক ক্ষতি, ভুল তথ্য ও ব্যক্তিগত তথ্য চুরির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (ICP) জানিয়েছে, ‘দ্রুত ভিসা’, ‘গ্যারান্টিড ভিসা’ বা বেশি ফি’র বিনিময়ে ত্বরিত সেবার প্রতিশ্রুতি দেওয়া অনলাইন বিজ্ঞাপন গুলো ভুয়া।

GDRFA দুবাইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি বলেন, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার প্রতি আস্থা বজায় রাখা তাদের প্রধান অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, নিয়ম মেনে চললে কেউ হয়রানির শিকার হবেন না।

কর্তৃপক্ষ জানিয়েছে—বিশেষ টিম নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটস অ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপ পর্যবেক্ষণ করছে। সন্দেহজনক কার্যক্রম ধরা পড়লেই দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এবং ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে বলে জানান।

জনগণের জন্য ভিসা বা রেসিডেন্সি সংক্রান্ত যেকোনো লেনদেনের আগে GDRFA ওয়েবসাইট (gdrfad.gov.ae) বা ICP (আইসিপি) পোর্টাল যাচাই করার পরামর্শ প্রদান করেছেন। ব্যক্তিগত তথ্য বা পাসপোর্ট কপি অপরিচিত এজেন্টদের দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। শতভাগ গ্যারান্টি, একদিনে ভিসা, সহজ প্রসেস এমন বিজ্ঞাপন দেখলে সরাসরি রিপোর্ট করারও আহবান জানান ।

সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্দেহ হলে GDRFA-এর অফিসিয়াল হটলাইন বা ‘আমের’ সেন্টারে যেন যোগাযোগ করা হয়। উল্লেখ্য যে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিসা অফার মানেই বৈধ নয়। সরকারি অনুমোদন ছাড়া প্রচার করলেই অ্যাকাউন্ট বন্ধ, জরিমানা এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলেও GDRFA পুনর্ব্যক্ত করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ