দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি বিএনপি: হানিফ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি বিএনপি: হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। আন্দোলনের নামে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। বিএনপির কাছ থেকে দেশের মানুষের কোনো প্রাপ্তি নেই। তারা জঙ্গি সন্ত্রাসী অপকর্মের সঙ্গে জড়িত।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে’ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করল কিন্তু তারা সেই আন্দোলনের হালে পানি পাইনি। যে আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, সে আন্দোলন কখনও সফল হয় না।’

তিনি বলেন, ২০০৭ সালের কুশীলবরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। মানুষের টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না, এটা নিয়ে সবার মাথাব্যথা। কারণ তিনি একজন নোবেল বিজয়ী। কিন্তু আইন তো সবার জন্য সমান। নোবেল পুরস্কার পেয়েছেন বলে তিনি কি আইনের ঊর্ধ্বে?

হানিফ বলেন, বিশ্বের অনেক নোবেল বিজয়ীর নামে সে দেশে মামলা, শাস্তির নজির আছে। এখন যারা ড. ইউনূসকে নিয়ে কথা বলছেন তারা কি ওসব নোবেল বিজয়ীদের শাস্তি দেখতে পান না? আজ যারা ড. ইউনূসের বিষয়ে বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন তাদের তো উচিৎ ওই সব নোবেল বিজয়ীদের নিয়েও কথা বলা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগূনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ