দেশ ছেড়ে পালিয়েছেন মেজর জেনারেল কবীর! - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ ছেড়ে পালিয়েছেন মেজর জেনারেল কবীর!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেনা সদর সূত্র জানিয়েছে, জেনারেল কবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এক অনুসন্ধানে জানা গেছে, মেজর জেনারেল কবীর আহাম্মদ গত ৯ অক্টোবর বিশেষ ব্যবস্থায় সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকার সানজীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা ও কলকাতার নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একজন কর্মরত জেনারেল কীভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারলেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ। এর আগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক আমলা, পুলিশের পদস্থ কর্মকর্তা এবং কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভারতে আশ্রয় নিয়েছেন। তবে এবারই প্রথম কোনো সার্ভিং জেনারেলের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেল।

আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে। তারা বিষয়টি গভীরভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন।

কলকাতার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে—এমন আশঙ্কা থেকেই গত এক মাস ধরে কবীর আহাম্মদ নিয়মিত কলকাতায় যাতায়াত করছিলেন। পরোয়ানা জারির পর ৯ অক্টোবর তিনি স্থায়ীভাবে ভারতে চলে যান বলে জানা গেছে।

ওই সূত্রের বরাতে জানা গেছে, কলকাতার একই সানজীবা গার্ডেন কমপ্লেক্সে এর আগেও পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তা লে. জে. (অব.) আকবর হোসেন সপরিবারে অবস্থান করছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের অভিযোগে দায়ের করা দুটি মামলায় গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা, এবং তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মেজর জেনারেল কবীর আহাম্মদ।

সূত্র: আমার দেশ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ