দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিনত করতে ষড়যন্ত্রকারীরা ১/১১-এর সৃষ্টি করেছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিনত করতে ষড়যন্ত্রকারীরা ১/১১-এর সৃষ্টি করেছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

 

তারেক রহমানের ১৭তম কারাবন্দী দিবসের আলোচনা সভায় বক্তারা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৭ তম কারাবন্দি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে গতকাল ৭ মার্চ পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে ‘ তারেক রহমান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রাব্বানী সোহেল, সলিসিটর ইকরামুল হক মজুমদার, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, সহসাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(যুগ্ম সম্পাদক পদমর্যাদা) নাসির আহমেদ শাহিন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, কেন্ট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক রাজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলিভেনের ষড়যন্ত্রকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে কারাবন্ধী করে রেখেছিল। বাংলাদেশ থেকে জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্যই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করছে সরকার। জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের উদ্দেশে ২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলিভেনের ষড়যন্ত্রকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে কারাবন্দী করে তার ওপর অমানুষিক নির্যাতন চালায় ।১/১১-এর ষড়যন্ত্রকারী ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের উদ্দেশ্য ছিলো তারেক রহমানকে মেরে ফেলা। সে সময় তাকে চাপে রাখতে মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাই আরাফাত রহমানকে গ্রেফতার করা হয়েছিলো কিন্তু তারেক রহমান মায়ের মতোই দেশ ছাড়তে রাজি না হওয়ায় ওয়ান ইলিভেনের ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল।

বক্তারা বলেন, ওয়ান ইলিভেনের সময় থেকে শহীদ জিয়া ও বিএনপি পরিবারকে ধ্বংসের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আজও অব্যাহত আছে। অবৈধ সরকার দুর্নীতি, কমিশন বাণিজ্য ও দেশের সকল ব্যাংক ডাকাতি করে দেশে বিদেশে লবিস্ট ও এজেন্টের নিয়োগের মাধ্যমে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে । কিন্তু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক জনতা এই ষড়যন্ত্র কোনদিনই বাস্তবায়িত হতে দেবে না।

বক্তারা বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। আজ তার বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছে। এখনও মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে তৃণমূলের বলিষ্ঠ সংগঠক তারেক রহমানকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, রাজনীতির আকাশে সব কালোমেঘ দূর করে তারেক রহমান ফিরে যাবেন জনতার মাঝে। কারণ তার হাতেই নিরাপদ আগামি দিনের বাংলাদেশ। নিশিরাতের অবৈধ সরকারের ফ্যাসিবাদী শাসনের কারনে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজ বাংলেদেশ থেকে নির্বাসিত। তাই মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে দেশের জনগণ ঐক্যবদ্ধ ও উজ্জীবিত। দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে বংলাদেশকে তার আগের জায়গায় ফিরিয়ে এনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে।

আজকের এই দিনে সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিশিরাতের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ত্বরান্বিত করতে দলের সকল স্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, ডঃ মুজিবুর রহমান, হেলাল নাসিমুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমেদ জিলান, টিপু আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী এম এ সেলিম, যুক্তরাজ্য বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ জে লিমন, সহ যুব বিষয়ক সম্পাদক মুক্তাদির আলী, সহ ক্রীড়া সম্পাদক তুরন মিয়া, সহ প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, সদস্য খালেদ চৌধুরী, ফয়সাল আহমেদ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, শিসু মিয়া, নাজমুল হোসেন চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ আকলুছ মিয়া, তুহিন মোল্লা, সোহেল আহমদ, তোফায়েল হোসেন মৃধা, জমির আলী, ফখরুল ইসলাম, আমির হোসেন, শেরওয়ান আলী, আলী উজ্জল, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, ফজল আহমদ, আল মুমিন, মোঃ রফিক, সাহেদ আহমদ, রোকন মিয়া, মোহাম্মদ ওসমান গনি, মোঃ মনজু, মাহবুবুর রহমান, বাচ্চু মিয়া, আল মুনিম, জাহাঙ্গীর আলম, আল রায়হান, যুবদলের সহ-সভাপতি শানুর মিয়া, আক্তার হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ নায়েক মোস্তাফা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, আকমল হোসেন, আলিফ মিয়া, জুলফু মিয়া, শাহ মোহাম্মদ রুমন মিয়া, আল আমিন, কামাল আহমদ, জাবেদ মিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ