দেশকে যে ভালোবাসে, সে দেশ ছেড়ে পালাতে পারে না: জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশকে যে ভালোবাসে, সে দেশ ছেড়ে পালাতে পারে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুস সুবহান ফাউন্ডেশন কর্তৃক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশে গেলে কি হবে। তার বন্ধুরা বলেছিল, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা। মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালবাসতে। আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যায় না। আমার যারা সহকর্মী রাজনৈতিক মাঠে আছে, তাদেরকে বলব তাদের (সোবহানরা) কাছ থেকে শিক্ষা অর্জন করতে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাওলানা আব্দুস সুবহান এর মত উদারতা সাহসিকতা আমাদেরকে অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগত ভাবে কেউ পরাজিত হতে পারে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ