দেশবাসীকে হরতাল সফলের আহ্বান অলির - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশবাসীকে হরতাল সফলের আহ্বান অলির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামীকাল রোববার (২৯ অক্টোবর) বিএনপি ঘোষিত হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

আজ শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই এ সরকারকে বিদায় করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের কর্মসূচিকে সফল করতে হবে।

কর্নেল অলি বলেন, ২৯ অক্টোবরের হরতাল শুধু বিএনপির হরতাল নয়, এটি সমগ্র দেশবাসীর হরতাল। সবাইকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য অনুরোধ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ