দেশে এখন দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে এখন দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘দেশে এখন দুর্নীতি সর্বগ্রাসী রুপ নিয়েছে’ বলে মন্তব্য করেন জাতীয় পার্টির (জেপি) মহাসচিব এবং সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। শনিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় যুব সংহতির উ‌দ‌যা‌গে ‘যুবকরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

শহীদুল ইসলাম বলেন, আগে টেবিলের নিচে, চায়ের দোকানে ঘুষ নেওয়া হতো। কিন্তু এখন সরাসরি অফিসে বসে ঘুষ নেওয়া হচ্ছে। খাজনা দিতে গেলে তহসিলদার ঘুষ চায়, ট্যাক্স দিতে গেলে ডেপুটি কমিশনার ঘুষ চায়, জামিনের জন্য গেলে ম্যাজিস্ট্রেট ঘুষ চায়। এই হলো দেশের অবস্থা। মাদকের সর্বগ্রাসী থাবা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশে এখন কিশোর গ্যাং তৈরি হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস জিরো টলারেন্স। কিন্তু এদেশে প্রতিনিয়ত সন্ত্রাসী হয়। এদেশে সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। দেশে নতুন আরেকটি রেনেসাঁর জাগরণ ঘটাতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব যুব সমাজকে নিতে হবে। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে ৩৪ দফা দিয়েছে এসব কিছু করে কোনো লাভ হবে না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় যুব সংহতি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জাতীয় যুব সংহতি সংগঠনের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ