দেশে গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলনের চেষ্টা করুক: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলনের চেষ্টা করুক: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দেশে গণতন্ত্র আছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি আন্দোলন করতে চেষ্টা করুক। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আপনারা (সাংবাদিকরা) মানুষের স্বতঃস্ফূর্তরা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন, সেদিকেই মনোযোগ দিচ্ছে। তারা (বিএনপি) আন্দোলনের কথা বলবে। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।

শুক্রবার নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ