দেশে ধর্মীয় সম্প্রীতি অতীতের যেকোনও সময়ের চেয়ে ভালো: আখতার হোসেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ধর্মীয় সম্প্রীতি অতীতের যেকোনও সময়ের চেয়ে ভালো: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অতীতের যেকোনও সময়ের চেয়ে ভালো।’

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া মতাবলম্বীদের চেহলাম আয়োজনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা।

আখতার বলেন, ‘আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) আমলে দীর্ঘদিন দখলে ছিল হোসেনি দালানের একাংশ। ৫ আগস্টের পর দখলমুক্ত হয়েছে। সম্প্রীতি ফিরেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে নাগরিক অধিকারের ভিত্তিতে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা।

কারবালার আশুরার চল্লিশতম দিন উপলক্ষে চেহলামে হোসেনি দালান থেকে শোক মিছিল বের করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ