দেশে বিরাজমান রাজনৈতিক সংকট চলছে : ফারুক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে বিরাজমান রাজনৈতিক সংকট চলছে : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হলো আওয়ামী লী‌গের এই ১৫ বছর ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) কর্তৃক আয়োজিত অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,শহীদ চৌধুরী এ্যানিসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, দেশে বিরাজমান রাজনৈতিক সংকট চলছে। ৭ তারিখের যে নির্বাচনে বর্তমান সরকার সংসদ চালিয়ে যাচ্ছেন, সেই নির্বাচনে আ.লীগের এককছত্র আধিপত্য কায়েম হচ্ছে। বাংলাদেশের অধিকারের কথা এসরকারের কানে যায় না। দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতির কথা সরকারের কানে যায় না। বাংলাদেশে গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়লো কিনা সেদিকে এসরকারের কোনও নজর নেই। বাংলাদেশে কি করে তারা (সরকার) ক্ষমতায় থাকবে, কি করে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসবে, যারা গণতন্ত্রের কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে তাদেরকে তারা (সরকার) কি করে নির্বাচনের বাহিরে রাখবে, সে বিষয়ে এসরকার অত্যন্ত চতুর। আ.লীগ শুধু ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই বাংলাদেশে আ.লীগের জন্ম হয়েছে।

তি‌নি ব‌লেন,বাংলাদেশের মানুষ চায়, দলীয় সরকারের অধীনে যাতে কোনো নির্বাচন না হয়। যে নির্বাচন মানুষ গ্রহণ করে না, যে নির্বাচন মানুষ অংশগ্রহণ করে না, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, সে নির্বাচনে আপনারা (আ.লীগ) ভোটের কেন্দ্র গুলো জোর জবরদস্তি করে দখল করে নিয়েছেন। তাই আজকে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক আপনারা (আ.লীগ) সৃষ্টি করেছেন, ২০১৪,১৮ এবং ২০২৪ এর কলঙ্কের জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হলো এই ১৫ বছর। লাখ লাখ বিএনপির নেতাকর্মীকে জেলে বন্দী করে রাখা হয়েছে, বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। এপ্রশ্নের জবাব আপনি (শেখ হাসিনা) আপনি দিতে পারবেন না। আজকে খালেদা জিয়া মৃত্যুর পথে লড়াই করছেন। আজও কেন তার (খালেদা জিয়া) মুক্তি হচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় নেতারা কি অন্যায় করেছে? এর জবাব আপনি (শেখ হাসিনা) দিতে পারবেন না। কারণ ২৮ তারিখে আপনার (শেখ হাসিনা) মাথা খারাপ হয়ে গেছে।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কি করে বলেন, বিএনপিকে খেসারত দিতে হবে? আমি আপনাকে বলতে চাই, খেসারত আপনাদেরকে দিতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন আপনার করেছেন সেটার খেসারত আপনাকেই দিতে হবে। আজকে সীমান্তে গুলি হচ্ছে, দ্রব্য মূল্যের দাম ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিচ্ছেন, রাজনৈতিক সংকট তৈরী করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক তৈরী করেছেন এরজন্য আপনাকে খেসারত দিতে হবে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের (জিসফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবু কালাম আজাদ সিদ্দিকী, জিসফ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো.সোহেল রানা, মৎস্যজীবি দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ