দেশে সব সংস্কারই বিএনপির আমলে হয়েছে: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে সব সংস্কারই বিএনপির আমলে হয়েছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যত সংস্কার হয়েছে সব বিএনপির আমলে হয়েছে। আগামী দিনেও যত সংস্কার হবে, তাও বিএনপির নেতৃত্বে হবে।

শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, গণতন্ত্রের মূলমন্ত্র। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটাই, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যে সহিষ্ণু অবস্থা চলে আসবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, জেলা বিএনপি সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন, জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, বিএনপি নেতা মনিরুজ্জামান মিলটন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ