দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। মাত্র ১৫ বছরে আমরা এই যে উন্নতি করতে পারলাম, পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, এটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ১৯৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর ২৯ বছর এদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তন ছিল না। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী করতে পেরেছি।

গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ করে তিনি বলেন, ব্যাংকিং খাত বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ায় দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। মানুষ ব্যাংকের ব্যবহার বাড়িয়েছে, আবার মালিকরাও লাভবান হচ্ছে।

সোমবার দেশের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক তুলে দেন।

সেসময় প্রধানমন্ত্রী বলেন, অনুদানের অর্থ গরীব, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগের শিকারদের জন্য ব্যবহার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ