দেশের আপামর চিকিৎসকদের আশ্রয়স্থল হবে ড্যাব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) আগামী দিনে দেশের আপামর চিকিৎসকদের আশ্রয়স্থল হবে। একটি গণতান্ত্রিক, আধুনিক ও চিকিৎসকবান্ধব সংগঠন হিসেবে চিকিৎসকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, পদোন্নতির দীর্ঘসূত্রতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সেইসঙ্গে সাধারণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার দুপুরে রাজধনীর আগারগাওয়ে জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর তথা পঙ্গু হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় চিকিৎসক নেতারা এসব কথা বলেন। ড্যাবের আসন্ন নির্বাচন উপলক্ষে পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও বাংলাদেশ শিশু হাসপাতালের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকরা সভার আয়োজন করেন। সভায় দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত সমস্যা, ভোটার তালিকাগত বৈষম্য দূরকরণ, কর্মপরিবেশ এবং আগামীর রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন। আসন্ন ড্যাব নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’কে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. খায়রুল ইসলাম। সভা সঞ্চালনা করেন শিশু হাসপাতাল শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এমএ কামাল। সহ-সঞ্চালনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ডা. জাভেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিশু হাসপাতালের শাখার সভাপতি ডা. মো. আজহারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বজলুল গনি ভূঁইয়া, বিএমইউ ড্যাবের সাবেক সভাপতি ডা. সাইফুল ইসলাম সেলিম, নিটোর ড্যাবের সাবেক সভাপতি ডা. আরিফ আনওয়ার, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. এমদাদুল হক ইকবাল, সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদুল ইসলাম জন, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার আহ্বায়ক ডা. মো. ফারুক হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন-উর-রশীদ খান রাকিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. এসএম আতিকুর রহমান, ড্যাবের সাবেক সহ-দপ্তর সম্পাদক ডা. আশরাফুল আলম খান, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু, ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. একরামুল রেজা টিপু, সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. আবু আউয়াল শামীম রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. তৌফিকুর রহমান, গাজীপুর জেলা ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. সারোয়ার হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. সাজ্জাদুর রহমান, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মাসুম বিল্লাহ, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. শরিফুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. ইমরানুর রহমান সনেট, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. মাহমুদুল হাসান রাজু, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির যুগ্ম সদস্য সচিব ডা. কে এম শরফুদ্দিন আশিক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. বেলাল হোসেন নাজিম প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করেন সদ্য বিদায়ী ড্যাব কমিটি অগণতান্ত্রিকভাবে বহু যোগ্য ও পরীক্ষিত জাতীয়তাবাদী চিকিৎসকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। অবিলম্বে বঞ্চিত চিকিৎসকদের নাম পুনঃঅন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
জনতার আওয়াজ/আ আ