দেশের গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে আজকে গণতন্ত্রের অপমৃত্য হয়েছে। আর সেটা কে করেছে, আজকের বর্তমান সরকার। তারা বাকশালি পদ্ধতিতে ক্ষমতা কুক্ষিগত করেছে। তারা আজকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে একদফার যুগপৎ আন্দোলন ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যেই নির্বাচনের দায়িত্বে থাকবে একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার, যার অধীনে নির্বাচন হবে। যেখানে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এতে যেই দলই বিজয়ী হোক না কেন, সেই দলই সরকার গঠন করবে। এতে যদি বিএনপি হেরেও যায়, তাতে কোন আপত্তি নেই আমাদের। জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় বসাবে। কিন্তু সরকার আমাদের এই দাবি মানতে চাইছে না।

তিনি বলেন, বাংলাদেশে যদি কেউ মানবাধিকার নিয়ে কথা বলতে চায় তাহলে তাকে কেন জেলে দেওয়া হবে-এই প্রশ্ন আমি সরকারের প্রতি রাখছি। তাহলে কি আমরা মানবাধিকার নিয়ে কথা বলব না। আমাদের দেশের সংবিধানে কি মানবাধিকার নেই। তাহলে কেন মানবাধিকার নিয়ে কথা বলায় একজনের দুই বছরের জেল হলো।

তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক দাবির আন্দোলনের কারণে এই সরকার নীতিগতভাবে পরাজিত হয়েছে৷ খুব শিগগিরই আন্দোলনে ক্ষমতাচ্যুত হবে। এই সরকারকে পরাজিত করার মাধ্যমে আমরা দেশের মানুষের মানবাধিকার, বাক স্বাধীনতা এবং ভোটাধিকার ফিরিয়ে দিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ